বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রোটেক্টিভ লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর।
অদ্য ২০শে নভেম্বর ২০২৫ তারিখে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের করপোরেট গ্রাহক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কে মৃত্যুদাবি বাবদ ৮ লাখ ও স্বাস্থবীমা বাবদ ৯৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর সহকারী পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামানের নিকট চেকটি হস্তান্তর করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুদুর রহমান এবং গ্রুপ ও ওভারসীজ বিভাগ প্রধান জনাব তাবিন বাশার। উল্লেখ্য যে, বিগত ২০১৮ সাল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার জীবন এবং স্বাস্থবীমা সুবিধা প্রাটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নিষ্ঠা ও সততার সাথে করে আসছে। বর্তমান বছরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অদ্যবধি বীমাদাবী পরিশোধের পরিমান ৫৪লক্ষ ২৮হাজার টাকা।