স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা বাড়াতে ভিএ টেক ওয়াবাগ ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের চুক্তি

গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা আরও সম্প্রসারণের লক্ষ্যে ভিএ টেক ওয়াবাগ লিমিটেড এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) অনুষ্ঠিত এই চুক্তির আওতায় ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের পলিসিধারীরা প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন স্বাস্থ্য ও বীমা পরিষেবার সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি হলে ক্যাশব্যাক সুবিধা, ডায়াগনস্টিক টেস্টে বিশেষ ছাড় এবং স্বাভাবিক ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সহায়তা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. কিশোর বিশ্বাস এবং ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের প্রোজেক্ট ডাইরেক্টর সন্তোষ প্রকাশসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষার পরিধি আরও বিস্তৃত হবে। পাশাপাশি কর্পোরেট পর্যায়ে বীমা সুরক্ষার সংস্কৃতি জোরদার করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।